Most Luxurious Country: মধ্যবিত্তেরই আয় কোটিতে! মার্সিডিজ-ফেরারি জলভাত এই দেশে

Monaco Richest Country: সবচেয়ে ধনী দেশ। আমেরিকা, সুইজারল্যান্ড বা দুবাই ভাবছেন? হ্যাঁ, সেগুলিও বড়লোকদের দেশ। কিন্তু আয়তনের নিরিখে অত্যন্ত ছোট একটি দেশই প্রকৃত অর্থে ধনীদের দেশ। নাম মোনাকো।

Advertisement
মধ্যবিত্তেরই আয় কোটিতে! মার্সিডিজ-ফেরারি জলভাত এই দেশে অত্যন্ত ছোট একটি দেশই প্রকৃত অর্থে ধনীদের দেশ। নাম মোনাকো।
হাইলাইটস
  • আমেরিকা, সুইজারল্যান্ড বা দুবাই ভাবছেন?
  • হ্যাঁ, সেগুলিও বড়লোকদের দেশ।
  • ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই ছোট্ট দেশই বিশ্বের অন্যতম 'বড়লোকদের এলাকা' হিসেবে পরিচিত।

Monaco Richest Country: সবচেয়ে ধনী দেশ। আমেরিকা, সুইজারল্যান্ড বা দুবাই ভাবছেন? হ্যাঁ, সেগুলিও বড়লোকদের দেশ। কিন্তু আয়তনের নিরিখে অত্যন্ত ছোট একটি দেশই প্রকৃত অর্থে ধনীদের দেশ। নাম মোনাকো। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই ছোট্ট দেশই বিশ্বের অন্যতম 'বড়লোকদের এলাকা' হিসেবে পরিচিত।

মোনাকোর অর্থনীতির আকার ছোট। কিন্তু মাথাপিছু আয়ের হিসেব অবাক করার মতো। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোনাকোর মাথাপিছু আয় প্রায় ২.৮৮ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে অঙ্কটি কয়েক কোটি টাকার সমান।  

 World Inequality Database-এর ২০২৪ সালের হিসাবে, মোনাকোর মাথাপিছু জাতীয় আয় PPP হিসাবে প্রায় ১.৮৭ লক্ষ ইউরো। ফলে বিশ্বের ধনী অর্থনীতির তালিকায় ছোট্ট এই দেশটি একেবারে প্রথম সারিতে রয়েছে।

মোনাকো এত ধনী কেন?
তেল নেই। টেকনোলজি নেই। সাইজে মোনাকোর আয়তন মাত্র কয়েক বর্গকিলোমিটার। তাহলে এত বড়লোক কীভাবে? এদেশের অর্থনীতিতে পর্যটন, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, রিয়েল এস্টেট এবং বিলাসবহুল পরিষেবাই মূল।

মোনাকোর আর একটি বড় আকর্ষণ হল করব্যবস্থা। সাধারণ ব্যক্তিগত আয়ের উপর সেখানে আয়কর নেই। এই কারণেও বহু ধনী ব্যক্তি সেখানে বসবাসের জন্য আকৃষ্ট হন।

ফলে মোনাকোর রাস্তায় দামি গাড়ি দেখা অস্বাভাবিক নয়। Mercedes, Ferrari, Lamborghini, Bentley-এর মতো বিলাসবহুল গাড়ি সেখানে প্রায় রোজকার দৃশ্য। ছোট্ট দেশটির সঙ্গে বিলাসবহুল জীবনযাত্রার সম্পর্ক তাই বেশ গভীর।

প্রতি তিন জনের এক জন কোটিপতি?
মোনাকোকে ধনীদের দেশ বলা হয় কেন, তার আরও একটি চমকপ্রদ উদাহরণ রয়েছে। ২০২৫ সালের একটি Monaco wealth profile অনুযায়ী, দেশটির বাসিন্দাদের প্রায় এক-তৃতীয়াংশের সম্পদ ১০ লক্ষ ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেখানে কোটিপতির ঘনত্ব অত্যন্ত বেশি।

২০২৬ সালের Knight Frank-এর Wealth Report-এর তথ্যেও মোনাকোয় ৩০ মিলিয়ন ডলারের বেশি সম্পদের অধিকারী ব্যক্তির সংখ্যা ২৩৯ জন বলে উল্লেখ করা হয়েছে। মাত্র কয়েক দশ হাজার মানুষের দেশে এই সংখ্যা যথেষ্ট উল্লেখযোগ্য।

Advertisement

বাড়ির দামও আকাশছোঁয়া
মোনাকোয় শুধু গাড়ি নয়, বাড়ির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। জায়গা অত্যন্ত কম। অথচ ধনী মানুষের বসবাসের চাহিদা বেশি। ফলে রিয়েল এস্টেটের দামও অত্যন্ত বেশি।

এখানকার অর্থনীতির বড় অংশই উচ্চমূল্যের পরিষেবাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। পর্যটক থেকে শুরু করে ধনী বাসিন্দা; সবার জন্য রয়েছে বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, শপিং এবং নানা ধরনের পরিষেবা।  

POST A COMMENT
Advertisement