US Air Strikes on Iran: ফের ইরানে মার্কিন এয়ারস্ট্রাইক, ভয়াবহ অ্যাকশন নিলেন ট্রাম্প, ঠিক কী পরিস্থিতি?

ফের ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। চলছে ভয়ঙ্কর এয়ারস্টাইট। ঠিক কী পরিস্থিতি এখন? জেনে নিন।

Advertisement
ফের ইরানে মার্কিন এয়ারস্ট্রাইক, ভয়াবহ অ্যাকশন নিলেন ট্রাম্প, ঠিক কী পরিস্থিতি?ইরানে আমেরিকার এয়ারস্ট্রাইক
হাইলাইটস
  • ফের ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা
  • চলছে ভয়ঙ্কর এয়ারস্টাইট
  • ঠিক কী পরিস্থিতি এখন?

সাময়িক শান্তির অবসান। যুদ্ধ বন্ধের আশাও শেষ। ফের ইরানে একাধিক টার্গেটে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কথা শিকার করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরান মিসাইল অ্যাটাক চালিয়েছে। তার জবাব দিতেই এই বিমান হামলা চালানো হয়েছে।

এক্স-এর এক পোস্টে সেন্টকম লেখে, 'আজ রাত ৮টা (ইস্টার্ন টাইম) থেকে মার্কিন বাহিনী ইরানে হামলা শুরু করেছে। গতকাল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার চেষ্টার পাল্টা হিসেবে এই অভিযান।'

জর্ডনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা
চলতি সপ্তাহে ইরান হঠাৎই জর্ডনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তবে সেন্টকম জানায়, সব মিসাইলকেই মাঝপথে নামিয়েছে তারা। কোনও অ্যাটাকই ঠিক ঠাক হয়নি।

মার্কিন সেনার দাবি, মিসাইলগুলি ইরান থেকেই ছোড়া হয়েছিল। যদিও সেন্টকম নির্দিষ্ট করে টার্গেটের নাম জানায়নি। তবে অ্যাক্সিওস-সহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল জর্ডনের এক মার্কিন ঘাঁটি।

রাম্পের কড়া হুঁশিয়ারি
ইরানের এই হামলার চেষ্টার পর কড়া প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

ট্রাম্প বলেন, 'ওদের উচিত শিক্ষা দেওয়া হবে। আমরা ওদের ওপর প্রবল আঘাত হানব। ওদের চরম মূল্য দিতে হবে।'

ইরানের সমর্থিত গোষ্ঠীগুলির বিরুদ্ধেও অভিযান

অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে আমেরিকা ও সৌদি আরব যৌথভাবে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান চালায়। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর দাবি, ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

সেন্টকম জানায়, পূর্ব ইরাকে থাকা একাধিক অস্ত্রভাণ্ডার ও লজিস্টিকস কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত তিন দিনে মার্কিন সেনা ও সৌদি আরবের জ্বালানি পরিকাঠামোর ওপর ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। আমেরিকার অভিযোগ, এসব হামলার নেপথ্যে ছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

Advertisement

এর আগে সৌদি আরব জানিয়েছিল, তাদের পূর্বদিকের তেল পরিকাঠামো লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে। রিয়াধের অভিযোগ, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলিই ওই হামলার চেষ্টা চালিয়েছিল।

কূটনৈতিক আলোচনা চলছে
বিশ্লেষকদের মতে, নতুন করে মার্কিন বিমান হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়াল। তবে এখও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে। কিন্তু তার কোনও ফলাফল এখনও সামনে আসছে না। 


 

 

POST A COMMENT
Advertisement