Giorgia Meloni: 'ভারতকে জ্ঞান দিতে যাবেন না', ইতালিতে বিরোধী নেতাকে সতর্ক করলেন মেলোনির দলের নেত্রী

India Italy News: ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন ইতালির পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্ট (PES)-এর নেতা ফিলিবেক। বিষয়টি নিয়ে তাঁর কড়া সমালোচনা মেলোনির দলের নেত্রী।

Advertisement
'ভারতকে জ্ঞান দিতে যাবেন না', ইতালিতে বিরোধী নেতাকে সতর্ক করলেন মেলোনির দলের নেত্রী ইতালির সোশ্যালিস্ট নেতাকে সতর্ক করলেন মেলোনির দলের নেত্রী
হাইলাইটস
  • ভারতীয় রাজনৈতিক বিতর্কে এন্ট্রি নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল।
  • হায়দরাবাদে অনুষ্ঠিত ভারত সামিটে ‘ভোট চোর, গাদ্দি ছোড়’ স্লোগানকে কেন্দ্র করে দানা বেঁধেছে এই বিতর্ক।
  • পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্ট (PES)-এর সেক্রেটারি ফিলিবেক কী বলেছিলেন?

ভারতীয় রাজনৈতিক বিতর্কে এন্ট্রি নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। হায়দরাবাদে অনুষ্ঠিত ভারত সামিটে ‘ভোট চোর, গাদ্দি ছোড়’ স্লোগানকে কেন্দ্র করে দানা বেঁধেছে এই বিতর্ক।

ইতালিতে  পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্ট (PES)-এর নেতা ফিলিবেক ভারতে ভোটার তালিকায় অনিয়মের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রচারকে সমর্থন করতেই তাঁকে সতর্ক করেছেন জর্জিয়া মেলোনির দলের এক নেত্রী দেবোরা বেরগামিনি। তিনি ইতালীয় রাজনীতিতে একজন শীর্ষ নেতৃত্ব।

পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্ট (PES)-এর সেক্রেটারি ফিলিবেক কী বলেছিলেন?

ভারত সামিটে বক্তব্য রাখতে গিয়ে ফিলিবেক ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতি রক্ষার জন্য গান্ধীর প্রশংসা করেন এবং একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির কথা বলেন। তিনি দাবি করেছিলেন, "ভারতে গণতন্ত্র আক্রমণের শিকার। আমাদের একে রক্ষা করতে হবে। আর এক্ষেত্রে সেরা উপায় হল রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টির পাশে দাঁড়ানো।" 

এই ইতালীয় নেতার বক্তব্যের পরেই তোপ দাগেন জর্জিয়া মেলোনির রাজনৈতিক সহযোগী। দেবোরা বেরগামিনি বলেন,"যে দেশ ৯৭ কোটি নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দেয়, সেই দেশে গণতন্ত্র নিয়ে বক্তৃতা দেওয়া উচিত নয়।" তিনি জোর দিয়ে বলেন "ভারতের নিজস্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও বিচার বিভাগ রয়েছে।"

কংগ্রেসকে আক্রমণ করেছেন BJP নেতারা

ফিলিবেকের এই মন্তব্যের পরেই রাহুল গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপি ও BRS ( ভারত রাষ্ট্র সমিতি)-র নেতারা তোপ দেগে প্রশ্ন করেন, কেন একজন বিদেশি রাজনীতিবিদ কংগ্রেসের একটি অনুষ্ঠানে এসে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করছেন।

ফিলিবেকের বক্তব্যের সময় রাহুল গান্ধীকে হাসতে ও হাততালি দিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাহুলের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক্স-এ একটি পোস্টে নাম না করেই বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন রিজিজু। তিনি প্রশ্ন করেছেন, "কোনো বিদেশি যখন ভারতকে অপমান করে, তখন কাউকে হাসতে দেখেছেন কি?"

Advertisement

 

POST A COMMENT
Advertisement