Medina Power Station Attack: মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা! সঙ্কটে মসজিদের বিদ্যুৎ সরবরাহ, কারা ঘটাল?

সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ বণ্টনকেন্দ্রে ড্রোন হামলা। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোটের অভিযোগ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। যে বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, সেখান থেকে মসজিদ-এ-নববী, অর্থাৎ পয়গম্বরের মসজিদে বিদ্যুৎ সাপ্লাই করা হয়।

Advertisement
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা! সঙ্কটে মসজিদের বিদ্যুৎ সরবরাহ, কারা ঘটাল?হামলায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে।
হাইলাইটস
  • সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ বণ্টনকেন্দ্রে ড্রোন হামলা।
  • ইয়েমেন জোটের অভিযোগ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।
  • অভিযোগ সরাসরি খারিজ করেছে হুথি গোষ্ঠী।

সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ বণ্টনকেন্দ্রে ড্রোন হামলা। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোটের অভিযোগ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। যে বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, সেখান থেকে মসজিদ-এ-নববী, অর্থাৎ পয়গম্বরের মসজিদে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি বলেই জানা যাচ্ছে।

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকালের ঘটনা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মদিনার তাইবাহ বিদ্যুৎ বণ্টনকেন্দ্রে ভোর ৫টা ১১ নাগাদ হামলা চালানো হয়।  

একটি ট্রান্সফরমার বিকল
সৌদি জোটের দাবি, হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণ সাব স্টেশন ধ্বংস হয়নি। ফলে আপাতত পয়গম্বরের মসজিদে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি।

মসজিদ-এ-নববী ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান। ফলে সেখানেই বিদ্যুৎ সাপ্লাই হয়, এমন কেন্দ্রে হামলার অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ।

হামলার দায় অস্বীকার হুথিদের
তবে সৌদি জোটের অভিযোগ সরাসরি খারিজ করেছে হুথি গোষ্ঠী। হুথিদের নিজস্ব সংবাদসংস্থা সাবা জানিয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই। সৌদি আরবের অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেছে তারা।

হুথিদের বক্তব্য, এর আগে মক্কায় হামলার অভিযোগ তুলেছিল সৌদি আরব। কিন্তু তার পর্যাপ্ত প্রমাণ মেলেনি। সেই বিষয় থেকে নজর ঘোরাতেই মদিনার ঘটনার দায় তাদের উপর চাপানো হচ্ছে বলে দাবি হুথিদের।

অর্থাৎ, হামলার দায় নিয়ে দুই পক্ষই পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। 

ইয়েমেনে পাল্টা হামলার খবর
মদিনার ঘটনার পর ইয়েমেনে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হুথিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানা-সহ বিভিন্ন এলাকায় সৌদি হামলা হয়েছে। তবে ওই দাবির বিষয়ে সৌদি আরবের তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।  

POST A COMMENT
Advertisement