Iran US conflict: এবার মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত কিং হুসেন এবং আল আজরাক মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এর আগে আইআরজিসি জানিয়েছিল, মার্কিন হামলার জবাব ইরান দেবে। হামলাকারীকে শাস্তি পেতে হবে।

Advertisement
এবার মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যইরান ও আমেরিকার যুদ্ধ (ছবি: X/@PressTV)
হাইলাইটস
  • লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত কিং হুসেন এবং আল আজরাক মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে
  • ইরানি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে
  • মার্কিন হামলার জবাব ইরান দেবে

ইরানের লারাক দ্বীপে অ্যাটাক করেছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে সমুদ্রের তলায় মাইন বিছিয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেই কারণেই হামলা। যদিও ওই হামলার পাল্টাও দিয়েছে ইরান। তাদের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। আর এই ঘটনায় আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তেলের দাম ফের বাড়ার আশঙ্কা। 

রবিবার এর আগে লারাক দ্বীপে ইরানের দু'টি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, আইআরজিসি-হরমুজ প্রণালীতে সমুদ্রে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। যার জন্য হামলা চালানো হয়। 

এক মার্কিন আধিকারিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি-কে হরমুজ প্রণালীতে সমুদ্রে-মাইন বহনকারী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে চায়। তাই আমেরিকা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

মার্কিন হামলার পাল্টা জবাব ইরানের
লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান। ইরানের রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত কিং হুসেন এবং আল আজরাক মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, মার্কিন হামলার জবাব ইরান দেবে। হামলাকারীকে শাস্তি পেতে হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা ও সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন। 

ফের বড় সামরিক সংঘাতের আশঙ্কা
ইরানের এই পাল্টা হামলা ইরান-আমেরিকা সামরিক সংঘাতকে ফের তীব্র করে তুলতে পারে। এই নিয়ে সাত মাসে গড়াল যুদ্ধ। অন্যদিকে ওয়াশিংটন হামলা চালানোর পাশাপাশি ইরানের উপর আর্থিক চাপ বাড়ানোর দিকেও বেশি জোর দিচ্ছে।

Advertisement

সাম্প্রতিক সপ্তাহগুলিতে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের বক্তব্য, সামরিক নিরাপত্তার মধ্যেই তারা ওই প্রণালী দিয়ে লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহণ করতে সক্ষম হয়েছে। যদিও ইরানের অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। যার ফলে বাড়তে পারে তেলের দাম। নতুন করে সঙ্কট তৈরি হতে পারে।

 

POST A COMMENT
Advertisement