COP31 2026: শুধু জ্ঞান নয়, টাকাও প্রয়োজন, জলবায়ু সম্মেলনের আগে সাফ কথা ভারতের

একদিকে তাপপ্রবাহ। অন্যদিকে বন্যা ও খামখেয়ালি বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই টের পাচ্ছে বিশ্ববাসী। এহেন পরিস্থিতিতে সোমবার তুরস্কের আন্তালিয়ায় শুরু হল UN-এর ৩১তম জলবায়ু সম্মেলন COP31।

Advertisement
শুধু জ্ঞান নয়, টাকাও প্রয়োজন, জলবায়ু সম্মেলনের আগে সাফ কথা ভারতেরCOP31 নিয়ে অ্যাজেন্ডা স্পষ্ট করল ভারত।
হাইলাইটস
  • একদিকে তাপপ্রবাহ। অন্যদিকে বন্যা ও খামখেয়ালি বৃষ্টি।
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই টের পাচ্ছে বিশ্ববাসী।

একদিকে তাপপ্রবাহ। অন্যদিকে বন্যা ও খামখেয়ালি বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই টের পাচ্ছে বিশ্ববাসী। এহেন পরিস্থিতিতে সোমবার তুরস্কের আন্তালিয়ায় শুরু হল UN-এর ৩১তম জলবায়ু সম্মেলন COP31। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। সেখানে ভারতও থাকবে। ভারতের দাবি খুব স্পষ্ট। উন্নয়নশীল দেশগুলিকে শুধু জ্ঞান দিলে ও নিয়ম চাপালে হবে না। গোটা সিস্টেমকে পরিবেশবান্ধব করে তুলতে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন। প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তিও। সেই বিষয়েও যেন উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করা হয়। 

ভারতের কাছে এবারর সম্মেলন বেশি গুরুত্বপূর্ণ
তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টি, বন্যা। আবহাওয়া যে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, তা বুঝতে বিজ্ঞানী হতে হবে না। সাধারণ মানুষই ২০-৩০ বছর আগেকার তুলনায় Weather কতটা খামখেয়ালি হয়ে গিয়েছে, তা টের পাচ্ছেন। পরিসংখ্যানও সে কথা বলছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বরে, ৩৩৪ দিনের ৩৩১ দিনেই ভারতে কোথাও না কোথাও চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। এমনটাই বলছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এবং 'ডাউন টু আর্থ'-এর তথ্য। ২০২৬ সালেও পরিস্থিতি পাল্টায়নি। চলতি বছর বর্ষায় স্বাভাবিকের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব বাড়লে তাপমাত্রা ও বৃষ্টির খামখেয়ালিপনা আরও বাড়তে পারে।

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বক্তব্য, উন্নত দেশগুলির কাছ থেকে এই পরিবর্তনের ফান্ডিং চাইবে ভারত। পাশাপাশি পরিচ্ছন্ন প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার প্রকল্পে সহায়তাও গুরুত্বপূর্ণ। কৃষকদের ফসল, উপকূলের বাসিন্দা এবং বিপর্যয়প্রবণ এলাকার মানুষের সুরক্ষায় এই অর্থ কাজে লাগতে পারে। বিশেষত ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। 

POST A COMMENT
Advertisement