Advertisement

West Bengal Weather News: শীত নামার মুখেই Cyclonic Circulation আশঙ্কা, 14-15 ডিগ্রি তাপমাত্রা কোন কোন জেলায়?

২৬ নভেম্বর, বৃহস্পতিবার। রাজ্যজুড়েই এবার শীতের আমেজ আরও স্পষ্ট হতে শুরু করেছে। উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রির নিচে। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে শহরে। ফলে সকাল এবং রাতের দিকে অনুভূত হচ্ছে শীতের হালকা কামড়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বেশি। আগামী কয়েক দিনের মধ্যে সেখানে তাপমাত্রা আরও ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে দাঁড়িয়ে রাজ্যে শীতের আবহ ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। তবে শুধু তাপমাত্রা কমাই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত। ফলে একদিকে দক্ষিণবঙ্গে শুষ্ক এবং মনোরম আবহাওয়া, অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব—এই দুই ধরনের আবহাওয়ার ছবিই দেখা যাবে রাজ্যে।

Winter chill sets in across West Bengal on November 26

Advertisement