বর্ষায় রাস্তাঘাটের বেহাল দশা। নর্দমা বুজে আছে। এর পিছনে অপরিকল্পিত ফ্ল্যাটবাড়ি নির্মাণই অন্যতম কারণ বলে জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে গত সরকারের আমলে পঞ্চায়েত এলাকাগুলিতে যথেচ্ছ ফ্ল্যাট করতে দেওয়া হয়েছে। এর ফলে নিকাশী, অন্য পরিকাঠামোয় চাপ বাড়ছে। এবার যথেচ্ছ ফ্ল্যাটবাড়ি বানানোর বিরুদ্ধে আইন আনার পরিকল্পনার কথা জানালেন দিলীপ।
Dilip Ghosh Announces Plan Over New Flat Construction Law For Panchayat Area