এই মুহূর্তে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১১ তারিখ নাগাদ এটি আন্দামান সাগরে পৌঁছবে। এবং এর প্রভাবে আগামী ১৩ তারিখ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে। ফলে আমাদের রাজ্যের উপর বিশেষ কিছু প্রভাব পড়বে না। আগামীকাল মহালয়ার দিন আমাদের রাজ্যের বেশিরভাগ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপরেও মূলত শুষ্ক আবহাওয়ায়ই থাকবে। এরপর আগামী ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ায়ই থাকবে।
Durga Puja Weather Forecast 2026