তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ঝাঁপ বন্ধ হল আরও ১৫টি হোটেলের। পাশাপাশি প্রশাসন সরজমিনে পরিস্থিতি বুঝতে প্রত্যেকটি হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ, মঙ্গলবার জরুরিভিত্তিতে বৈঠকে বসেন জেলাপ্রশাসনের আধিকারিকরা। মূলত অডিট কমিটির গঠন নিয়ে এই বৈঠকে চর্চা হয়। পাশাপাশি তারাপীঠে ছড়িয়ে থাকা হোটেলগুলির নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে খবর। বৈঠক শেষে দমকল ও জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী হলেন কৌশিক চৌধুরী জানান, 'বর্তমানে এখানকার হোটেলগুলির কি অবস্থা রয়েছে তা নিয়ে পর্যালোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে আমরা অডিটের কাজ শুরু করব। তার জন্য টিম ও তৈরি করা হয়ে গিয়েছে। আমরা কখনোই চাইব না তারাপীঠ নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হোক। আমরা চেষ্টা করছি কৌশিকী অমাবস্যার আগে সমস্ত তদন্ত শেষ করতে।'
Fire Minister Koushik Chowdhury Reaction On Tarapith Hotel Fire