চোরবাগানের ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 16টি বাড়িতে যাওয়া হয়েছে। প্রত্যেকের অনেক দূরে দূরে বাড়ি। প্রত্যেকটা রাস্তায় হাজার হাজার মানুষ। সকলেই তাঁদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। আমি যদিও এই শোকের মধ্যে স্বাগতে অভ্যস্থ নই। কিন্তু মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন, তাই প্রতি নমস্কার করতে হচ্ছে। রাস্তার দুধারে যে মানুষজন দাঁড়িয়ে আছে তা সংগঠিত করা লোক নয়। বিরিয়ানির প্যাকেট দিয়ে কোনও লোক আনা হয়নি। এই সরকারের ওপর মানুষের ভরসা আছে। চোরবাগানে মৃতদের বাড়ির পথে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষজনদের ভিড় দেখে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
Suvendu Adhikari visiting homes of deceased in chorbagan incident