Advertisement

Cyclone Akvan এর কারণে বাংবার কোন কোন জেলায় কবে Rain Alert? IMD Forecast Video

বুধবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২০ তারিখ দুপুরের মধ্যে ৯০ থেকে ১০০, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ তারিখ থেকে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উপকূল ও উপকূল সংলগ্ন কয়েকটি জেলাতে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

Cyclonic Akvan Impacts On West Bengal

Advertisement
POST A COMMENT