Advertisement

Hooghly News: লটারিতেও AI জালিয়াতি! কীভাবে ট্র্যাপে ফেলে মানুষের টাকা এই পাঁচ জন লুঠতো দেখুন!

বর্তমান সময়ে ক্রমশই এআই বা কৃত্তিম বুদ্ধমত্তার ব্যবহার বাড়ছে। এআই দিয়ে অনেক কাজ করা হচ্ছে। তবে এবার এআই-কে ব্যবহার করে প্রতারণার অভিযোগ। ভুয়ো লটারি চক্রের হদিশ পেল পুলিশ। অভিযোগ, এআই দিয়ে তৈরি করা হত নকল তথ্য। সাইবার প্রতারনার অভিযোগে গ্রেফতার বিহারের পাঁচ যুবক। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ ডানকুনির সূর্যসেন নগরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতরা বিহারের নালন্দা, গয়া ও সেখপুরার বাসিন্দা।

Police uncover fake lottery scam

Advertisement