Advertisement

মেয়ে, মদ নিয়ে যৌনতার আসর চলত! TMC কাউন্সিলরকে কলার ধরে নিয়ে গেল পুলিশ, VIRAL

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। কোথাও তোলাবাজি আবার কোথাও হুমকির অভিযোগে একাধিক তৃণমূল কাউন্সিলর, নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যেই খোদ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। স্থানীয় মানুষের অভিযোগ, দিনের পর দিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলত এই মধুচক্র। ভয়ে কিছু বলা যেত না। কিন্তু পালাবদল হতেই হাতেনাতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ধরে ফেলেন এলাকার মানুষজন। চলে গণধোলাই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন মহিলাকেও। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক মদের বোতল-আপত্তিকর দ্রব্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালোপুর বলে এলাকায়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুকুমার রায়। তিনি বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। স্থানীয় এক মহিলা জানান, দিন কিংবা রাতে, মহিলাদের অবাধ আনাগোনা চলত ওই বাড়িতে। এমনকী অভিযুক্ত সুকুমার নিজে মহিলাদের সঙ্গে আসতেন বলেও অভিযোগ তাঁদের।

TAGS:
Advertisement
POST A COMMENT