বাংলা-নেপাল সীমান্ত থেকে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছে STF। তাঁর বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়ল। ফলতায় অবস্থিত তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ সামগ্রী সাজানো ছিল। সেগুলোও তালা ভেঙে উদ্ধার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছুড়ে ফেলা হল।