ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে ঘিরে আচমকাই নতুন করে তৈরি হয়েছে তীব্র জল্পনা। তিনি কি গুরুতর অসুস্থ? তাঁকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে? নাকি সবটাই ইজরায়েলি ও পশ্চিমী সংবাদমাধ্যমের ছড়ানো তথ্য? ইরানের অন্দরমহল থেকে এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে, তাতে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নেই। আর সেই কারণেই মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।
Concerns over the health of Iran's supreme leader Mojtaba Khamenei