নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ক প্রিজন ভ্যান নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ২০২৫ সালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করলেন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। তাঁকেই দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। শুভেন্দুর কথায়, এটাই সনাতন ধর্মের শক্তি। শনিবার কাকদ্বীপের সভা থেকে বিগত সরকারকে বারবার আক্রমণ করেছেন শুভেন্দু। নিশানায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই একবছর আগের একটি ঘটনা টেনে আনেন শুভেন্দু। বলেন , '২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, আইপিএস অফিসার, তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। আজ যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, সেই তাঁকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের শক্তি। এটাই মা কালী, মা দুর্গার শক্তি।'
CM Suvendu Adhikari Targets EX CM Mamata Banerjee Over Kakdwip Kali Idol In Prison Van Issue