বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এনকাউন্টারে খতম নাবালিকা ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত। এই এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় শুরু হতেই কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেন, ‘পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং তা হচ্ছে।’
CM Suvendu Adhikari Reaction On Raiganj Rape and Murder Case Accused Encounter Issue