মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কেশপুরের মোহবনীতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেকে ভূমিপুত্র পরিচয় দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'এখানে আমাকে অনেক কাজ করতে হবে। কারণ ৩৪ বছর কমিউনিস্ট ও পরের ১৫ বছর তৃণমূলের রাজত্বে না দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের প্রাপ্য সম্মান, না তুলে ধরেছে রাষ্ট্রবাদের অতীত ইতিহাস। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি। কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার কথা সেভাবে আমরা সিলেবাসে পাই না। নতুন প্রজন্মের কাছে তাঁদের কথা তুলে ধরতে পারিনি।'
CM Suvendu Adhikari Reaction On Singur Movement In WB School Syllabus