Advertisement

Journalist দের ৩০০০ টাকা পুজো বোনাস, পেনশন দ্বিগুণ-আর কী ঘোষণা করলেন CM Suvendu Adhikari?

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পেনশন বাড়িয়ে করে দিলেন ৫০০০ টাকা। আগের সরকারের আমলে এই পরিমাণ ছিল ২৫০০ টাকা। যারা ডেস্কে কর্মরত, যাদের অ্যাক্রিডেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবেন। অন্যদিকে, পুজো উপলক্ষে বোনাস হিসেবে সাংবাদিকেরা ৩০০০ করে টাকা পাবেন বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের আমলে কলকাতার সাংবাদিকেরা ২০০০ টাকা ও রাজ্যের অন্য জেলার সাংবাদিকেরা পুজোর আগে ১৫০০ করে টাকা পেতেন। সেই স্কিমে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে।এছাড়াও, যে সাংবাদিকরা আয়ুষ্মান যোজনার আওতায় আসেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করলেই অন্তর্ভুক্ত করা হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari Big Announcement For WB Journalists

Advertisement
POST A COMMENT