সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। বাংলার এই ঐতিহ্যবাহী রথের তালিকায়, মা তারার রথও অন্তর্ভুক্ত হয়েছে। এই শুভ দিনে তারাপীঠ মন্দিরেও ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তরা। মা তারার বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই। বীরভূমের তারাপীঠ মন্দিরের এই রথযাত্রা এবার নতুন মাত্রা পেতে চলেছে। কারণ রাজ্য সরকারের তরফে, তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। সেই অনুদানের অর্থ কীভাবে ব্যয় করা হবে সেই সঙ্গে রথযাত্রা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সম্পূর্ণ পরিকল্পনা আমাদের জানালেন তারাপীঠ মন্দির কমিটির আহ্বায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। দেখুন ভিডিও
Birbhum Tarapith Temple Rath Yatra 2026 Preparations