এখনও বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। এই নিয়ে বাংলাদেশ সরকারকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'আমার মনে হয় ওই দেশটা এজন্য ডুবে যাচ্ছে। মানবধিকারের বিরুদ্ধে এই লড়াই যদি ওরা বন্ধ না করে তাহলে ওদের সমূহ বিনাশ হবে। চিন্ময় প্রভু হচ্ছেন ওখানে বিরোধীদের প্রতিবাদের মুখ। এবং তপস্বী সন্ন্যাসী। জীবনে তার মায়া নেই। কিন্তু তার সঙ্গে যে ব্যবহার হচ্ছে সেটা সারা বিশ্ব দেখছে।' সেইসঙ্গে দিলীপ বলেন, সনাতন ভারতে সনাতনীদের উৎসব ,আনন্দ, পুজো, হনুমান চালিসা গীতা পাঠ চলবেই।
Bengal Minister Dilip Ghosh Reaction On Chinmoy Krishna Das Dhaka Central Jail Transfer Issue