পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বাগেশ্বরবাবা বা ধীরেন্দ্র শাস্ত্রী বললেন, 'এই দেশ আকবরের নয়, রঘুবীরের। বাংলায় আজ পর্যন্ত যত ধর্মান্তকরণ হয়ে একটা সময় এখানে বাবরের নামে কিছু একটা বানানো হয়েছিল। এখন যা হবে, রঘুবীরের নামে। একসময় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এখন আমি ঢুকে গিয়েছি। পশ্চিমবঙ্গ গেরুয়া রং তো হয়ে গিয়েছে, এবার রামময় হয়ে যাবে। কলকাতায় কোণায় কোণায় জয় শ্রীরাম স্লোগান শোনা যাবে। অনুপ্রবেশকারীদের বলছি, আর বাবরের সরকার নেই, রঘুবীরের সরকার। আগে তো ৫ লাখ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল, এবার ১১ লাখ কণ্ঠে হওয়া উচিত। এবার এখানে রামরাজ্যই স্থাপিত হবে। একদিন আসবে যখন বাংলাদেশেও গেরুয়া রং ঝান্ডা উড়বে।'
Bageshwar Baba Dhirendra Shastri Praises Bengal CM Suvendu Adhikari