Advertisement

'প্রকৃতি মা-কে অবজ্ঞা করে পৃথিবী নষ্ট করছি', Nepal Flash Flood নিয়ে মন্তব্য মন্ত্রী Agnimitra Paul এর

'প্রকৃতিকে সম্মান করুন। নিজেদের বাড়ি তৈরির জন্য গাছ কাটবেন না'। নেপাল বিপর্যয় নিয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল অগ্নিমিত্রা পালকে। বুধবার নেপালে হড়পা বানের জেরে মহাপ্রলয় ঘটে গিয়েছে। রাক্ষুসে জলস্রোতের গ্রাসে চলে গিয়েছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। ভেঙেছে রাস্তা, একাধিক সেতু। মৃত্যু হয়েছে শয়ে শয়ে মানুষের। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'প্রকৃতি মা যেভাবে আক্রমণ করেছে, আমরা কল্পনাও করতে পারি না। যে কোনও সময়ে, যা কিছু ঘটে যেতে পারে। মানুষের প্রাণ হাতে করে পালানোর জন্য ৩ সেকেন্ডও সময় ছিল না। নেপালের বিপর্যয় আমাদের বুঝিয়ে দিল, প্রকৃতিকে আমাদের সম্মান করতে হবে। নিজেদের ঘর তৈরির জন্য গাছ কাটবেন না।'

Minister Agnimitra Paul Reaction On Nepal Flash Flood and Disaster

Advertisement
POST A COMMENT