তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কংগ্রেসে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন বলে দাবি করলেন অধীররঞ্জন চৌধুরি। তাঁর কথায়, আগামিদিনে তৃণমূলের সংগঠনে আরও ভাঙন দেখা যেতে পারে। তাঁর এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।