Weather Today: অষ্টমীতে কি বৃষ্টি হতে পারে? কলকাতা-সহ বাংলার আবহাওয়া জানুন এক নজরে

অষ্টমীতে রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এমনটাই জানাল আবহাওয়া দফতর। বৃষ্টির বাধা ছাড়াই ঠাকুর দেখার সুযোগ পাবেন। তবে গরমের অস্বস্তি এখনই কমছে না।

Advertisement
অষ্টমীতে কি বৃষ্টি হতে পারে? কলকাতা-সহ বাংলার আবহাওয়া জানুন এক নজরেঅষ্টমীতে বৃৃষ্টি হবে?
হাইলাইটস
  • অষ্টমীতে রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
  • এমনটাই জানাল আবহাওয়া দফতর।
  • বৃষ্টির বাধা ছাড়াই ঠাকুর দেখার সুযোগ পাবেন।

 Kolkata Weather: অষ্টমীতে রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এমনটাই জানাল আবহাওয়া দফতর। বৃষ্টির বাধা ছাড়াই ঠাকুর দেখার সুযোগ পাবেন। তবে গরমের অস্বস্তি এখনই কমছে না।

রবিবার, দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টির খবর মিলেছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হয়নি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। অর্থাৎ, পুজোর আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা আপাতত কম।

কবে কমবে গরম?
বৃষ্টির সম্ভাবনা কমলেও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন রাজ্যের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। ফলে রোদ উঠলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। উলুবেড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার ভোরে ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হয়েছিল। তবে অষ্টমী থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির আর সম্ভাবনা নেই। শনিবার জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ভোরে সমতলের পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডেড হয়েছে। দার্জিলিঙে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সোমবার অষ্টমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির দুশ্চিন্তা না থাকলেও রোদের তেজে কিছুটা অস্বস্তি হতে পারে। সব মিলিয়ে, অষ্টমীতে ঠাকুর দেখার পরিকল্পনায় বড় বাধার আশঙ্কা নেই। তবে দিনের বেলায় গরমের কথা মাথায় রেখেই বেরোনো ভাল। 

POST A COMMENT
Advertisement