West Bengal Education: বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা পড়বে সাধারণ স্কুলেই, বড় বদল আনছে রাজ্য

West Bengal Education: রাজ্যের সাধারণ স্কুলগুলিতেই পড়তে পারবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারাও। তাঁদের জন্য স্কুলগুলিতে আপগ্রেড করার পরিকল্পনা করছে শিক্ষা দফতর।

Advertisement
বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা পড়বে সাধারণ স্কুলেই, বড় বদল আনছে রাজ্যসাধারণ স্কুলগুলিতেই পড়তে পারবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা
হাইলাইটস
  • রাজ্যের শিক্ষার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনার পরিকল্পনা করছে সরকার।
  • একটা বড় অংশের বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে বলে দাবি।
  • স্কুলগুলিতে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সরঞ্জাম চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

রাজ্যের শিক্ষার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনার পরিকল্পনা করছে সরকার। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যাতে নিয়মিত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে উঁচু ক্লাসেও পড়তে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করছে স্কুল শিক্ষা দফতর। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।

তিনি জাবি করেন, মূলধারার শিক্ষা ব্যবস্থা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করতে না পারায়, একটা বড় অংশের বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। ই স্কুলের পরিকাঠামোর উন্নতি, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ এবং পড়াশোনার উপকরণ-সহ অন্যান্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দফতর, যাতে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও স্কুলে স্বচ্ছন্দ বোধ করে।

জানা গিয়েছে, স্কুলগুলিতে এমন বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সরঞ্জাম চালু করার পরিকল্পনা করা হচ্ছে, যা এই পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি স্কুল চত্বরের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতেও সহায়তা করবে। তবে শুধু পরিকাঠামো নয়, একইসঙ্গে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রতি শিক্ষক এবং স্কুলের অন্য কর্মীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার উপরও জোর দিচ্ছে রাজ্য।

কৌশিক চৌধুরী বলেন, "বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রত্যেককে তাঁদের প্রতি আরও যত্নশীল এবং সংবেদনশীল হতে হবে।"

বর্তমানে ২০০৯-এর রাইট টু এডুকেশন অ্যাক্ট-এর আওতায় বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা সাধারণ স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারে। তবে শিক্ষা দফতরের এক আধিকারিকের বক্তব্য,  প্রাথমিক স্তরের শিক্ষা পেরিয়ে গেলে অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার মুখে পড়েন। 

অষ্টম শ্রেণির পর কোনও পড়ুয়া স্কুলে পড়াশোনা চালিয়ে যাবে কি না, তা অনেক সময় অভিভাবকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আধিকারিকরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অভিভাবকরা তাঁদের বিশেষভাবে সক্ষম সন্তানদের নিয়মিত স্কুলে রাখতে আগ্রহ দেখান না। আবার অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়।

স্কুল শিক্ষা দফতরের লক্ষ্য হল, বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যাতে অন্যান্য পড়ুয়ার সঙ্গে মূলধারার স্কুল শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে থাকে এবং শিক্ষার কোনও পর্যায়েই যাতে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement