মনসা পুজোয় হাফ ছুটি এই প্রথম রাজ্যে মনসা পুজোয় ছুটি ঘোষণা হল। মঙ্গলবার রয়েছে মনসা পুজো। পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই মানুষের ঘরে ঘরে মা মনসার পুজো হয়। আর সে কারণেই সমস্ত সরকারি অফিস, সরকারি স্কুল-কলেজে হাফ ছুটি ঘোষণা করল BJP সরকার। কারা পাবেন এই ছুটি?
তবে সমস্ত জেলায় নয়, মনসা পুজোর এই ছুটি থাকবে কেবলমাত্র পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ওই দুই রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে মঙ্গলবার।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত রাজ্য সরকারি দফতরে কাজ বন্ধ হয়ে যাবে। ছুটি হয়ে যাবে সরকারি স্কুল-কলেজেও। এই ছুটির আওতায় থাকছে স্ট্যাটুটরি বডি,বোর্ড ও কর্পোরেশন, সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান।
রিফ্রেশ করতে থাকুন...