Weather Alert: চলতি সপ্তাহে ফের নিম্নচাপের সম্ভাবনা, আজ ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা

Today Rain Forecast: সোমবার শহর কলকাতায় আকাশ রয়েছে ঝকঝকে। তবে চলতি সপ্তাহেই রাজ্যের উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

Advertisement
চলতি সপ্তাহে ফের নিম্নচাপের সম্ভাবনা, আজ ১১  জেলায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাচলতি সপ্তাহে ফের নিম্নচাপের সম্ভাবনা
হাইলাইটস
  • সোমবারেও সকালের দিকে বৃষ্টির লক্ষণ নেই।
  • ১৩ অগাস্ট একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বুধবার থেকেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

রবিবার নতুন সপ্তাহের প্রথম থেকেই ঝকঝকে রয়েছে কলকাতার আকাশ। সোমবারেও সকালের দিকে বৃষ্টির লক্ষণ নেই। বিকেলে বৃষ্টি হলেও, তা হতে পারে বিক্ষিপ্ত ভাবে। ফলে একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা সোম-মঙ্গলে কলকাতায় থাকছে মা। তবে শীঘ্রই বিগড়োতে পারে পরিস্থিতি। চলতি সপ্তাহেই কলকাতায় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার রাতের দেওয়া IMD-র পূর্বাভাস অনুযায়ী, ১১ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৩ অগাস্ট একই অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে বুধবার থেকেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ কলকাতা-সহ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক

কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, আজ সোমবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

৯ অগাস্ট রাতের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া- এই জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Advertisement

উত্তরবঙ্গের জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের মতো একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

POST A COMMENT
Advertisement