Suvendu on Puja: কমিউনিস্টরা পুজো বিরোধী, শারোদৎসব লিখতে বারণ করায় আমাকে গালাগাল করছে : শুভেন্দু

'পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে।' সোমবার 'কমিউনিস্ট ঘরানা'র লোকেদের উদ্দেশে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি কমিউনিস্টদের উদ্দেশে বার্তা দেন।

Advertisement
কমিউনিস্টরা পুজো বিরোধী, শারোদৎসব লিখতে বারণ করায় আমাকে গালাগাল করছে : শুভেন্দুএদিন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি কমিউনিস্টদের উদ্দেশে বার্তা দেন।
হাইলাইটস
  • 'পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে।'
  • এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • গণেশ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি কমিউনিস্টদের উদ্দেশে বার্তা দেন।

'পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে।' সোমবার 'কমিউনিস্ট ঘরানা'র লোকেদের উদ্দেশে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি কমিউনিস্টদের উদ্দেশে বার্তা দেন।

শুভেন্দু বলেন, 'অনেকের খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে দেখছিলাম। মানে মূলত কমিউনিস্ট ঘরানার যারা, যাদের পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে। বলছে পুজো কেন লিখতে হবে?'

এর পরেই কমিউনিস্ট নেতাদের উদ্দেশে চ্যালেঞ্জের সুরে আহ্বান জানান। বিশ্বকর্মা পুজোর প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, 'আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, আমি বিশ্বকর্মা পুজোর দিন নবান্নে বিশ্বকর্মা ঠাকুর হয়, পুজো হয়; অনেক দিনের ইতিহাস, আমি পুষ্পাঞ্জলি দেব। আপনারা আমার সঙ্গে আসুন, একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই, ভাল লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।'

‘গণপতি তো মহারাষ্ট্রের পুজো’, সমালোচনার জবাব শুভেন্দুর
গণেশ পুজো নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে দাবি শুভেন্দুর। বলেন, 'অনেকের খুব রাগ সকাল থেকে, বলছে গণপতি তো মহারাষ্ট্রের পুজো, মারাঠিদের; পশ্চিমবাংলায় এত হচ্ছে কেন? বাড়িতে বাড়িতে হচ্ছে, সেই কোজাগরী লক্ষ্মীপুজোর মতো হচ্ছে কেন?'

শুভেন্দু বলেন, 'আমি বললাম, এটাই তো সনাতনীদের ঐক্য! মাঝখানে একটা প্রাচীর রাখা হয়েছিল; বহিরাগত, গুজরাটি, বিহারী, হিন্দিভাষী আর বাংলাভাষীদের মধ্যে যে প্রাচীর তুলে রাখা হয়েছিল, সেই প্রাচীরটা আমরা ভেঙে দিয়েছি, আপনারা ভেঙে দিয়েছেন। আমরা সবাই সনাতনী, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই হিন্দুস্থানী।'  

POST A COMMENT
Advertisement