সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে NCPI-এর ২০ জন সাংসদের বৈঠক হওয়ার কথা।Shatabdi Roy: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন NCPI সাংসদ শতাব্দী রায়। শনিবার PWD ক্যাম্পে দু'জনের বেশ কিছুক্ষণ কথা হয়। মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের অবস্থানও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন শতাব্দী। সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে NCPI-এর ২০ জন সাংসদের বৈঠক হওয়ার কথা।
শনিবারের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, 'উনি ভোট দেবেন মহিলা সংরক্ষণ বিলের পক্ষে। আমাকে উনি বলতে এসেছিলেন। আর ওঁর লোকসভা কেন্দ্রের একটি কাজ ছিল এমপিল্যাড সংক্রান্ত, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় ভোট দেবেন। বললেন, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন। এটা রাজনৈতিক বিষয় নয় । নারী ক্ষমতায়ন চায় যারা তারা ভোট দেবে এই বিলে । যারা মহিলা বিরোধী তারা বিরোধ করবে। কংগ্রেস এই বিল সবসময় রোখার চেষ্টা করেছে কিন্তু তারা কখনও বাস্তবায়িত করেনি । তারা সবসময় বিরুদ্ধে গেছে এই বিলের।'
এই প্রসঙ্গে কংগ্রেসকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কংগ্রেস সব সময় মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা কখনও এই বিল কার্যকর করেনি। মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা মহিলাদের ক্ষমতায়ন চান, তাঁদের এই বিলের পক্ষে ভোট দেওয়া উচিত। আর যাঁরা বিলের বিরোধিতা করবেন, তাঁরা আসলে মহিলাদের বিরোধিতা করছেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা সব দলের এমপি-এমএলএ-র সঙ্গেই কথা বলি। এতে আমাদের পার্টি থেকে কোনও বারণ নেই। প্রশাসনিক দফতরে যে কোনও দলের সদস্য আসতে পারেন।'
মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার রাজ্যে ৫০% মহিলা বাসিন্দা। আমি চাইব আমার বিধানসভাতে আরও ১০০ জন মহিলা এমএলএ হয়ে আসুন। এর মধ্যে রাজনীতির সংকীর্ণতা আনা উচিত নয়।'