দক্ষিণবঙ্গে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওড়াদফায় দফায় বৃষ্টির পর শুক্রবার থেকেই শহর কলকাতায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে শনিবার ফের শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক
কলকাতার আজকের আবহাওয়া
৫ সেপ্টেম্বর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ।
উত্তরবঙ্গেরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।