Pareshram Das: ধর্ষণের পর এ বার গণধর্ষণ, মমতা তৃণমূলের জেলবন্দি MLA পরেশরামের বিরুদ্ধে থানায় 'নির্যাতিতা'

ধর্ষণের পর এ বার গণধর্ষণের অভিযোগ জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। পরেশরাম সহ ৮ জনের বিরুদ্ধে এ বার ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা।

Advertisement
ধর্ষণের পর এ বার গণধর্ষণ, মমতা তৃণমূলের জেলবন্দি MLA পরেশরামের বিরুদ্ধে থানায় 'নির্যাতিতা'
হাইলাইটস
  • ধর্ষণের পর এ বার গণধর্ষণের অভিযোগ
  • বিপাকে জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম
  • ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের

ধর্ষণের পর এ বার গণধর্ষণের অভিযোগ জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশরাম সহ ৮ জনের বিরুদ্ধে এ বার ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। 

জানা গিয়েছে, নির্যাতিতার অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়ে এই ঘটনা ঘটেছিল। কারণ ওই মহিলা প্রার্থী হচে চেয়েছিলেন এবং মনোনয়ন জমা দেওয়ার সময়ে তাঁকরে মারধর করে পরেশরাম ও তাঁর অনুগামীরা। পরবর্তীতে তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর ধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল মমতা তৃণমূলের এই বিধায়ককে। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করা হয়। উদ্ধার করা হয় নগদ ২ লক্ষ টাকা এবং ৬টি মোবাইল। তবে এখানেই শেষ নয়, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একাধিক বার অশান্তি, খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ মোট ৩২টি মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়। রাজনৈতিক হিংসার ঘটনায় পরেশরামকে CID-ও তলব করেছিল। ভবানী ভবনে তিনি হাজিরাও দিয়েছিলেন কিন্তু জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থ হয়ে পড়েন। SSKM-এ ভর্তি করা হয় তাঁকে। 

তবে পরেশরামের গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তোলে মমতা তৃণমূল। কুণাল ঘোষ বলেন, 'পরেশরাম যতদিন ঋতব্রত তৃণমূলে ছিলেন, তখন পুলিশ পদক্ষেপ করেনি। উনি সম্প্রতি মমতাদির শিবিরে ফিরতে চেয়েছিলেন। তখনই পুলিশ বলছে উনি নাকি পালাতে চেয়েছিলেন।

গ্রেফতারির পর পরেশরাম দাবি করেছেন, তাঁকে কোন অভিযোগ গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেনই না। 

 

POST A COMMENT
Advertisement