Naihati Boro Maa: 'বড়মার পুজো তো সনাতনীদেরই,' স্লোগান বদলের কারণ জানাল নৈহাটি বড়মা মন্দির কমিটি

'ধর্ম যার যার, বড়মা সবার'। লোকমুখে প্রচার হওয়া এই ট্যাগলাইন বদল হল। সনাতনী ছোঁয়া এল এ বার নৈহাটি বড়মার ট্যাগলাইনে। কারা এই ট্যাগলাইনের প্রস্তাব দিলেন? মুখ খুললেন বড়মা মন্দির কমিটি।

Advertisement
 'বড়মার পুজো তো সনাতনীদেরই,' স্লোগান বদলের কারণ জানাল নৈহাটি বড়মা মন্দির কমিটি নৈহাটি বড়মায়ের মন্দিরে স্লোগান বদল
হাইলাইটস
  • বড়মা মন্দিরের ট্যাগলাইন বদল করা হল
  • সনাতনী ছোঁয়া এল এ বার নৈহাটি বড়মার মন্দিরে
  • কারা এই ট্যাগলাইনের প্রস্তাব দিলেন?

'ধর্ম যার যার, উৎসব সবার'। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার আদলেই নৈহাটি বড়মার মন্দিরের ট্যাগলাইন ছিল, 'ধর্ম যার যার, বড়মা সবার'। লোকমুখে প্রচার হওয়া এই ট্যাগলাইনের বাস্তবায়ন দেখা যায় বড়মার মন্দিরে। জাগ্রত এই মা কালীর আরাধনা করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তরা ছুটে আসেন। তবে রাজ্যে পালাবদলের পর নবনির্মিত পুজো কমিটির হাত ধরে এ বার বদলে গেল সেই ট্যাগলাইন। এল সনাতনী ছোঁয়া। কর্তৃপক্ষ বলছেন, 'এ পুজো তো সনাতনীদেরই।' 

নতুন ট্যাগলাইন
কালীপুজোর আগে নৈহাটি বড়মা’র এই চিরপরিচিত স্লোগান পরিবর্তন করেছে পুজো কমিটি। নৈহাটি বড়মার নতুন স্লোগান হলো ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি।’ আনুষ্ঠানিক ভাবে নতুন স্লোগান প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। 

কেন এই বার্তায় পরিবর্তন? 
মন্দির কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় বলেন, 'রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। রাজ্যের পালাবদলের সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই।' তবে কাদের পরামর্শে পরিবর্তন করা হল স্লোগান? অনন্ত চট্টোপাধ্যায় বলেন, 'সনাতনীরা অনেক দিন ধরেই চাইছিলেন, এমন একটা ট্যাগলাইন করা হোক, যেখানে সনাতনীদের স্থান থাকবে। কারণ এই পুজো সনাতনীদের। কাজেই সনাতনীদের উপেক্ষা করা যায় না। তারা চেয়েছিলেন, তাদেরও একটা জায়গা থাকুন। বড়মা কমিটির কাছে অনেক অ্যাপ্লিকেশন পড়েছিল বিভিন্ন সংগঠন, মন্দিরের ভক্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের থেকে। পুরনো ট্যাগলাইন পরিবর্তনের অনুরোধ আসছিল। এটা তো সনাতনীদেরই পুজো। যে কোনও ধর্মের মানুষই মন্দিরে আসতে পারেন কিন্তু পুজোটা করে তো শুধু সনাতনীরাই।'

কারা বেছে দিলেন নয়া ট্যাগলাইন? অনেক অনেক ট্যাগলাইন জমা পড়েছিল বলে জানিয়েছে মন্দির কমিটি। দিয়েছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা এবং মন্দির কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে কমিটি তার থেকে বেছে নিয়েছে এই ট্যাগলাইন।'

মন্দিরের মুখপাত্র আরও বলেন, 'সনাতন আদি অনন্ত। বড়মাকে ভক্তি করলে যদি সনাতনী শক্তি আসে, তাহলে তো এটা খুব বড় ব্যাপার, ভাল ব্যাপার। 

Advertisement

POST A COMMENT
Advertisement