Mamata AITC: নতুন ফুটবলার লোগো নিয়েই মাঠে নামলেন মমতা, নতুন দলের পুরো নাম কী? জানুন

ফুটবল খেলোয়াড় প্রতীক অফিসিয়ালি গ্রহণ করল মমতা তৃণমূল। সোমবার থেকে ফুটবলার প্রতীকে প্রচার শুরু। সামনেই নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন।

Advertisement
নতুন ফুটবলার লোগো নিয়েই মাঠে নামলেন মমতা, নতুন দলের পুরো নাম কী? জানুনসামনেই নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন।
হাইলাইটস
  • ফুটবল খেলোয়াড় প্রতীক অফিসিয়ালি গ্রহণ করল মমতা তৃণমূল।
  • সোমবার থেকে ফুটবলার প্রতীকে প্রচার শুরু।
  • সামনেই নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন।

Mamata Trinamool New Symbol: ফুটবল খেলোয়াড় প্রতীক অফিসিয়ালি গ্রহণ করল মমতা তৃণমূল। সোমবার থেকে ফুটবলার প্রতীকে প্রচার শুরু। সামনেই নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন। তার আগে, নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে বদলে গেল লোগো। আপাতত পুরনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়া ঘাসফুল প্রতীক ব্যবহার করতে পারবে না মমতা-শিবির। 

ইতিমধ্যেই নতুন নাম ও প্রতীক ভোটারদের কাছে পৌঁছে দিতে দলের নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নতুন প্রতীকের ছবি ছড়াতে শুরু করেছেন মমতা শিবিরের নেতা-নেত্রীরা। প্রচারে নতুন নামটিও বারবার করে বলা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফুটবল প্রতীকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে বারবার ফুটবল হাতে দেখা গিয়েছে। তাছাড়া ‘খেলা হবে’ স্লোগানও কারও অজানা নয়। সব মিলিয়ে নতুন লোগোয় সেই ভাবনাই ফিরে আসছে বলে মত একাংশের। যদিও মমতা নিজে জানিয়েছেন, এই প্রতীক তাঁরা 'সাময়িকভাবে' গ্রহণ করছেন। পরে আইনি লড়াইয়ের মাধ্যমে পুরনো প্রতীক ফিরে পাওয়ার চেষ্টা জারি থাকবে।

অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরের নতুন নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক খাম।  

নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনের আগেই বড় বদল
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচন। ফলে হাতে সময় খুব কম।  

মমতা শিবিরের কাছে নামের সঙ্গে ‘মমতা’ শব্দটি রাখা গুরুত্বপূর্ণ ছিল। কমিশনের কাছে দেওয়া বিকল্প নামগুলির মধ্যে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ অনুমোদন পেয়েছে। প্রতীকের ক্ষেত্রেও ফুটবলার এবং ব্যাট; এই দু’টি অপশন দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ফুটবলার প্রতীকই মঞ্জুর হয়েছে।   

POST A COMMENT
Advertisement