Mamata Suvendu Kalighat Live: 'অপবিত্র নাম তুলবেন না', কালীঘাট নিয়ে প্রশ্ন করতেই কটাক্ষ শুভেন্দুর

Abhishek Banerjee Birthday Clash: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাতভর উত্তেজনা। বাড়ির সামনে BJP ও TMC কর্মী-সমর্থকদের মধ্যে বচসা-সংঘর্ষ। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ নিয়ে মারামারির অভিযোগ। কালীঘাটের পরিস্থিতির LIVE UPDATES-এর জন্য নজর রাখুন এই লাইভ ব্লগে।

Advertisement
LIVE: 'অপবিত্র নাম তুলবেন না', কালীঘাট নিয়ে প্রশ্ন করতেই কটাক্ষ শুভেন্দুরগোটা পরিস্থিতির লাইভ আপডেট দেখুন।
হাইলাইটস
  • কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাতভর উত্তেজনা।
  • ইটবৃষ্টি, লাঠি-বাঁশ নিয়ে মারামারির অভিযোগ।
  • সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

Abhishek Banerjee Birthday Clash: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাতভর উত্তেজনা। বাড়ির সামনে BJP ও TMC কর্মী-সমর্থকদের মধ্যে বচসা-সংঘর্ষ। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ নিয়ে মারামারির অভিযোগ। ঘটনায় জখম অন্তত ৭ জন। সকাল পর্যন্ত বাড়ির সামনে অবস্থান-প্রতিবাদে বসেন অভিষেক। পরে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। অন্য দিকে, কালীপুজোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কালীঘাটের পরিস্থিতির LIVE UPDATES-এর জন্য নজর রাখুন এই লাইভ ব্লগে:

ভারতীয় স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতীয় স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Abhishek Birthday Clash Live Update: ‘অপবিত্র নাম তুলবেন না’, কটাক্ষ শুভেন্দুর
কালীঘাটের ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'উনি তো মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন। ওই জন্য ওঁকেও দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছিল। এখানে মা কালীর পুজো হচ্ছে। পবিত্র স্থান। এখানে এই সব অপবিত্র লোকের নাম তুলবেন না।' 

Abhishek Birthday Clash Live Update: মমতার অভিযোগ, ‘কিডন্যাপ করতে এসেছে?’
অভিষেকের বাড়ির সামনে পুলিশের একাধিক গাড়ি দেখে ক্ষোভ উগড়ে দেন মমতা। কালীঘাট রোডে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'পুলিশের এত গাড়ি কেন? কিডন্যাপ করতে এসেছে?' তাঁর অভিযোগ, রাতভর অভিষেকের বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে BJP।

সরকার পুলিশকে ব্যবহার করে অশান্তি ছড়াচ্ছে:মমতা
সরকার পুলিশকে ব্যবহার করে অশান্তি ছড়াচ্ছে:মমতা

মমতার দাবি, তাঁর বাড়িতে পুজোর আয়োজন হয়েছে। অথচ এলাকায় একাধিক গাড়ি নিয়ে পুলিশ এসেছে। পাড়ার ক্লাবে পুজোর কাজ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।  

Abhishek Birthday Clash Live Update: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান’
পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, 'ক’টা বুলডোজার আছে আপনাদের? আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান।' তাঁর অভিযোগ, রাত ৩টের সময়ে যখন মানুষ ঘুমোচ্ছিলেন, তখনই হামলা চালানো হয়। গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Abhishek Birthday Clash Live Update: ওসির বিরুদ্ধে অভিষেকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ মমতার
কালীঘাট থানার ওসির বিরুদ্ধে অভিষেকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও করেছেন মমতা। তাঁর বক্তব্য, পুলিশ সরকারের নিয়ন্ত্রণে কাজ করলেও সীমা ছাড়ালে তা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  

Advertisement

Abhishek Birthday Clash Live Update: ‘আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে’, অভিযোগ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে। তাঁর দিকে বড় বড় ইট ও পাথর ছোড়া হয়। কর্মী-সমর্থকেরা তাঁকে রক্ষা করেছেন বলে দাবি করেন তিনি। অভিষেক বলেন, 'সত্যি কথা বলার জন্য যদি আমার বিরুদ্ধে কনটেম্পট অফ কোর্ট দেয়, আমি হাজার বার জেলে যেতে রাজি।'

Abhishek Birthday Clash Live Update: কালীঘাটে সংঘর্ষ
৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এ বারও রাত ১২টার পর তাঁকে শুভেচ্ছা জানাতে কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সেই সময় এলাকা দিয়ে যাওয়া কয়েক জন BJP সমর্থক অভিষেককে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বলে অভিযোগ।

এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা ক্রমে হাতাহাতিতে গড়ায়। ইট ছোড়াছুড়ি এবং লাঠি-বাঁশ নিয়ে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করে দু’পক্ষকে আলাদা করার চেষ্টা করে। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। সংঘর্ষে অন্তত সাত জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। 

POST A COMMENT
Advertisement