Mamata TMCP Day: জেলা সফরে বেরোবেন মমতা; ছাত্র পরিষদের মঞ্চ থেকে বড় ঘোষণা

রাস্তায় লড়েই ফের বিরোধী রাজনীতির ময়দানে ফিরতে হবে। জেলায় জেলায় পথে হেঁটে গড়ে তুলবেন জনসংযোগ। শুক্রবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
জেলা সফরে বেরোবেন মমতা; ছাত্র পরিষদের মঞ্চ থেকে বড় ঘোষণাশুক্রবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাস্তায় লড়েই ফের বিরোধী রাজনীতির ময়দানে ফিরতে হবে। জেলায় জেলায় পথে হেঁটে গড়ে তুলবেন জনসংযোগ। শুক্রবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, 'এরপর আসবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটব। পারলে পুলিশ আটকে দেখাও, পারলে বিজেপি লড়ে না। কত ডিম আছে, কত ইট আছে, কত পাথর আছে?'
 
এদিন ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, নির্বাচন শেষ হতেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। 

'পারমিশন না দিলে রাজপথেই আন্দোলন'
মমতা বলেন, 'নির্বাচনের পরেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।' এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিয়ে জানান, খুব শীঘ্রই জেলা সফর শুরু করবেন।  

পুলিশ ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ
এদিন প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মমতা। বলেন, বিজেপি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যজুড়ে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন। মমতা বলেন, 'রক্ষক যদি ভক্ষক হয়, তবে জনগণই তার জবাব দেবে। পুলিশকে দিয়ে সন্ত্রাস চালানো বন্ধ করতে আমরা আইনি পদক্ষেপ করব।' 

POST A COMMENT
Advertisement