Low Pressure: বঙ্গোপসাগরে অ্যাক্টিভ নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া আজ কেমন?

Gangetic West Bengal: কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আজ নিম্নচাপের বৃষ্টি। দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে শহর। কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে?

Advertisement
বঙ্গোপসাগরে অ্যাক্টিভ নিম্নচাপ, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া আজ কেমন?বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • সকাল থেকেই খেলা দেখাতে শুরু করেছে নিম্নচাপ।
  • গতকাল রাত থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি।
  • নিম্নচাপের প্রভাব থাকায় আজ দিনভর আবহাওয়া এমনই থাকবে জানাচ্ছে IMD।

সকাল থেকেই খেলা দেখাতে শুরু করেছে নিম্নচাপ। কলকাতায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। শহরের বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের প্রভাব থাকায় আজ দিনভর আবহাওয়া এমনই থাকবে জানাচ্ছে IMD।

নিম্নচাপের হালহকিকত দেখে নেওয়া যাক:

IMD-র তরফে সোমবার জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে,মঙ্গলবার  নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাপট দেখাবে বৃষ্টি।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় মঙ্গলবার দিনভর আকাশ থাকবে মূলত মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় শহরে এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া কেমন থাকবে?

IMD-র পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ৪টি জেলার জন্য় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই জ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে আজ আবহাওয়া কেমন থাকবে?

আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। 

বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের একটি বা দুটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

 

POST A COMMENT
Advertisement