আচমকা 'False Winter' বাংলায়, কবে থেকে পুরোপুরি শীতের আমেজ? চলে এল Update

বুধবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। ২০ নভেম্বর দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
আচমকা 'False Winter' বাংলায়, কবে থেকে পুরোপুরি শীতের আমেজ? চলে এল Updateআবহাওয়ার খবর।
হাইলাইটস
  • সকাল থেকে মেঘলা আকাশ।
  • শীত শীত অনুভূতি।

ওদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভান। এদিকে সকাল থেকে মেঘলা আকাশ। শীত শীত ভাব। গরম পোশাকও পরতে হচ্ছে। তাহলে কি শীত এসে গেল? এবার কি আগাম শীত? ওয়েদার আল্টিমার কর্ণধার তথা আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা পুরোটা বলে দিলেন। জানালেন, এই শীত শীত ভাব আসলে ভুয়ো শীত। এই ভুয়ো শীতটা আসলে কি? আর আসল শীতই বা কবে পড়বে? 

প্রথমেই দেওয়া যাক সাইক্লোন আকভানের আপডেট। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, ১৯ থেকে ২০ নভেম্বর স্থলভাগে প্রবেশের সময় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আকভান। এমনকি স্থলভাগে প্রবেশের আগে বা কাছাকাছি সময়ে অল্প সময়ের জন্য অতি প্রবল ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এর জেরে ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা। ১৯ থেকে ২১ নভেম্বর কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং উপকূলের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

'ফলস উইন্টার'

বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়ায় কলকাতায় সাময়িক শীতের অনুভূতি তৈরি হবে। এটাকেই আবহবিদ্যার পরিভাষায় বলে 'ফলস উইন্টার'। তবে শীতভাব পড়লেও এটাকে শীতের পাকাপাকি আমেজ বলা যাবে না।

আসল শীতের আমেজ কবে? 

আগামী সপ্তাহে বুধবার থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ফলে শহরে অনুভূত হতে পারে শীতের আসল আমেজ। প্রাথমিক শীতের ঠান্ডা অনুভূতি ফিরবে। তারপর ডিসেম্বরের ৫ থেকে ১০ তারিখের মধ্যে পুরোপুরি শীতের আমেজ পাবেন দক্ষিণবঙ্গবাসী।  

সোয়েটার কবে থেকে?

শীতের আমেজ পড়লেও এখনই সোয়েটার পরার সময় আসেনি। সেটা আসতে আসতে মাঝ ডিসেম্বর গড়িয়ে যাবে। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার কথায়,  '১৫ ডিসেম্বরের কাছাকাছি পুরোপুরি শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গে। বাধাহীনভাবে উত্তুরে হাওয়া ঢুকবে তখন'। ফলে শীত এবার দেরিতেই আসবে।

Advertisement

বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ও ২০ নভেম্বর এ রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উপকূল সংল জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ২১ নভেম্বর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে।

 

TAGS:
POST A COMMENT
Advertisement