Murshidabad News: মুর্শিদাবাদে গাছের ডালে 'চিকিৎসকে'র দেহ, পাশেই খাবারের প্যাকেট-মদের বোতল ঘিরে রহস্য

মুর্শিদাবাদের বড়ঞায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বিশ্বজিৎ পাল। বয়স প্রায় ৪০ বছর। বাড়ি বড়ঞা থানার কাঁটাডিহি গ্রামে। মঙ্গলবার দুপুরে ময়ূরাক্ষী নদীর চরে একটি জামগাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement
মুর্শিদাবাদে গাছের ডালে 'চিকিৎসকে'র দেহ, পাশেই খাবারের প্যাকেট-মদের বোতল ঘিরে রহস্যমঙ্গলবার দুপুরে ময়ূরাক্ষী নদীর চরে একটি জামগাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
হাইলাইটস
  • মুর্শিদাবাদের বড়ঞায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
  • দেহের কাছেই খাবারের প্যাকেট ও মদের বোতল মিলেছে।
  • কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

মুর্শিদাবাদের বড়ঞায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বিশ্বজিৎ পাল। বয়স প্রায় ৪০ বছর। বাড়ি বড়ঞা থানার কাঁটাডিহি গ্রামে। মঙ্গলবার দুপুরে ময়ূরাক্ষী নদীর চরে একটি জামগাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের কাছেই খাবারের প্যাকেট ও মদের বোতল মিলেছে।

ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার মড্ডা ও পছিপাড়া এলাকার কাছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন।  

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। একটি স্টেথোস্কোপ এবং চিকিৎসার কাজে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস পাওয়া গিয়েছে। পাশে ছিল একটি মানিব্যাগ ও আরও কিছু জিনিস। নদীর বাঁধের উপরে দাঁড় করানো ছিল একটি মোটরসাইকেল। তার কাছেই পড়ে খাবারের প্যাকেট ও মদের বোতল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ গ্রামীণ এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাস্থলে চিকিৎসার সরঞ্জাম পড়ে থাকতে দেখে অনেকেই অবাক হন। কেন তিনি চিকিৎসার সরঞ্জাম নিয়ে ওই নির্জন এলাকায় গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়দের একাংশের দাবি, বেশ কিছুদিন ধরে বাবার সঙ্গে তাঁর সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। তবে এই পারিবারিক অশান্তির সঙ্গে মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। পুলিশও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দেহ উদ্ধার হয়। এরপর দেহ পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হবে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া জিনিসগুলিও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বজিৎ কীভাবে ওই এলাকায় পৌঁছলেন, তাঁর সঙ্গে কেউ ছিলেন কি না, সেই বিষয়েও তদন্ত হতে পারে। 

POST A COMMENT
Advertisement