বিজেপি কর্মী খুন (প্রতীকী ছবি)মালদায় খুন বিজেপি কর্মী। দশমীর দিন কুপিয়ে ও গুলি করে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। যার জেরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে মালদার ইংরেজবাজারের রামকেলি এলাকা। এই ঘটনার নেপথ্যে তৃণমূল সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে।
যতদূর খবর, মৃতের নাম সমীর ঘোষ। তাঁর বয়স ৩৫। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আর শাসকদলের কর্মী হওয়ার কারণেই তাঁকে আক্রমণ করে খুন করা হয়েছে বলে দাবি করছে পরিবার।
অভিযোগ, সমীর ঘোষের উপর ভয়াবহ অ্যাটাক হয় দশমীর দিন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। সেই সঙ্গে চালানো হয় গুলি। আর হামলাটা একবারে বাড়িতে ঢুকেই করা হয় বলে দাবি করা হয়েছে পরিবারের তরফে বলে খবর।
কীভাবে অ্যাটাক?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্ধ্যায় বাড়িতেই ছিলেন সমীর ঘোষ সেই সময় তাঁর বাড়িতে চড়াও হন কিছু দুষ্কৃতী। তারপর কুপিয়ে এবং গুলি চালিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস সমর্থক বলেও দাবি করা হচ্ছে।
এই খুনের ঘটনা সামনে আসার পরই মালদার ইংরেজবাজার রামকেলি এলাকা রণক্ষেপ্ত হয়ে ওঠে। শুরু হয়ে যায় সংঘর্ষ। আর সেই সংঘর্ষের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত। তাঁদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে পুলিশ। তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছে। শুরু হয়েছে তদন্ত। তারা সব দিক খতিয়ে দেখছে।
যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাছের ব্যবসা ও রাজনৈতিক কারণেই এই খুনের ঘটনা। তবে এই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি পুলিশ। এখন দেখার তদন্ত ঠিক কোন দিকে যায়।