সুখেন্দু-সুস্মিতা ও প্রকাশচিককে রাজ্যসভার প্রার্থী করল BJP, বিকেলেই যোগ দিয়েছিলেন পদ্মে

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা বদলের আগে তিনজনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পরই সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু। তারপর সুস্মিতাও পদ ও দল ছেড়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন।

Advertisement
সুখেন্দু-সুস্মিতা ও প্রকাশচিককে রাজ্যসভার প্রার্থী করল BJP,  বিকেলেই যোগ দিয়েছিলেন পদ্মে   রাজ্যসভায় উপনির্বাচনে লড়বেন তিনজনই
হাইলাইটস
  • রাজ্যে ক্ষমতা বদলের আগে তিনজনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন
  • বিজেপি ক্ষমতায় আসার পরই সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু

জল্পনার অবসান। বিজেপির রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। আজ বিকেলেই তাঁরা গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পরই নরেন্দ্র মোদী-অমিত শাহর দল জানিয়ে দিল, তৃণমূলের ওই প্রাক্তন সাংসদরা তাঁদের টিকিটে রাজ্যসভা থেকে ভোটে লড়বেন। 

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা বদলের আগে তিনজনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পরই সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু। তারপর সুস্মিতাও পদ ও দল ছেড়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন। আলিপুরদুয়ারের ভূমিপুত্র প্রকাশচিক বরাইকও সেই পদত্যাগীদের দলে নাম লিখিয়েছিলেন। আজ তিনিজনই বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি পশ্চিমবঙ্গ থেকেই তাঁদের রাজ্যসভার প্রার্থী করবে পদ্ম-শিবির? তাই সত্যি হল। 

POST A COMMENT
Advertisement