Dilip Ghosh on Mahua Moitra Egg Attack: 'অমলেট খাও, কাঁচা কেন খাবে?', মহুয়ার নাম না করে ডিম থেরাপি নিয়ে বলছেন দিলীপ

মাখায় রাখতে হবে, রাজ্যে পালা বদলের পর থেকেই শুরু হয়েছে ডিম থেরাপি। দুর্নীতি, গুন্ডামি থেকে শুরু নানা অভিযোগ ডিম উড়ে আসছে তৃণমূল নেতাদের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে মহুয়া মিত্র, ঘাসফুল শিবিরের তাবড় তৃণমূল কংগ্রেস নেতারা ডিম থেরাপির শিকার হয়েছেন। আর বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

Advertisement
'অমলেট খাও, কাঁচা কেন খাবে?', মহুয়ার নাম না করে ডিম থেরাপি নিয়ে বলছেন দিলীপমহুয়া মৈত্র এবং দিলীপ ঘোষ (ছবি: ফেসবুক)
হাইলাইটস
  • রাজ্যে পালা বদলের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ডিম থেরাপি
  • দুর্নীতি, গুন্ডামি থেকে শুরু নানা অভিযোগ ডিম উড়ে আসছে তৃণমূল নেতাদের দিকে
  • বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

বাংলায় এখন 'ডিম থেরাপি'-এর রাজনীতি ট্রেন্ডিং। তৃণমূলের একাধিক নেতারা 'ডিম খেয়েছেন'। এমনকী বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের দিকেও উড়ে এসেছে ডিম। আর এই লিস্টে শেষ সংযোজন হলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। বুধবারই নদিয়ায় তাঁর দিকে ডিম উড়ে এসেছে বলে তিনি অভিযোগ করেছেন। তারপরই ডিম ইস্যুতে ফের উত্তেজিত হয় রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে বিষয়টা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।   

তিনি বলেন, 'এই ডিমের ফান্ডা বন্ধ হওয়া উচিত।' এরপরই তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'অমলেট খাও, কাঁচা কেন খাবে?' আর দিলীপের এই মন্তব্যেই ফের একবার বিতর্ক শুরু হল রাজ্য রাজনীতিতে। তবে নিজের বক্তব্যে সরাসরি মহুয়ার কথা বলেননি তিনি।

চলছে ডিম থেরাপি

মাখায় রাখতে হবে, রাজ্যে পালা বদলের পর থেকেই শুরু হয়েছে ডিম থেরাপি। দুর্নীতি, গুন্ডামি থেকে শুরু নানা অভিযোগ ডিম উড়ে আসছে তৃণমূল নেতাদের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে মহুয়া মিত্র, ঘাসফুল শিবিরের তাবড় তৃণমূল কংগ্রেস নেতারা ডিম থেরাপির শিকার হয়েছেন। 

যদিও মাঝে কিছুদিন বন্ধ ছিল ডিম থেরাপি। কিন্তু সেটা আবার চালু হল। বুধবারই ফের ডিম ছোড়া হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর দিকে বলে অভিযোগ।

যতদূর খবর, বুধবার নদিয়ার কৃষ্ণনগরে দলীয় কর্মিসভায় যোগ দিতে যাচ্ছিলেন মহুয়া মৈত্র। সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। সাংসদের অভিযোগ, তিনি সভাস্থলে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করে। সেই সঙ্গে ওঠে 'গো ব্যাক' স্লোগান। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এমন পরিস্থিতিতে মহুয়ার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। 


ঘটনার পরই সমাজমাধ্যমে বিষয়টা নিয়ে সরব হন কৃষ্ণনগরের সাংসদ। সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে উল্লেখ করেন তিনি। মহুয়া লেখেন, তিনি তাঁর লোকসভা কেন্দ্রে বৈঠকে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিলেন। তিনি লেখেন, 'আপনার (বিচারপতি দত্ত) পরামর্শ মতোই আমি তাঁদের মোকাবিলা করেছি। ঠিক যেমন স্বাধীনতা সংগ্রামী গুলির মোকাবিলা করেন।' 

Advertisement

 

POST A COMMENT
Advertisement