জ্বালানি বাঁচাতে এবার একাধিক নির্দেশ রাজ্য সরকারের, খরচে বড়সড় কাটছাঁট শুরু

জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি বিভাগে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায়, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) এবং লোকাল বডিগুলিতে খরচে কাঁটছাঁট করার নির্দেশ দিল রাজ্য সরকার।  এই সব জায়গাগুলিতেই অবিলম্বে খরচ কমানোর পাশাপাশি টেকসই ব্যবস্থা কার্যকর করার জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement
জ্বালানি বাঁচাতে এবার একাধিক নির্দেশ রাজ্য সরকারের, খরচে বড়সড় কাটছাঁট শুরুবড় নির্দেশ দিল শুভেন্দুর সরকার
হাইলাইটস
  • জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।
  • সরকারি জায়গায় খরচে কাঁটছাঁট করার নির্দেশ দিল রাজ্য সরকার।
  • অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি বিভাগে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায়, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) এবং লোকাল বডিগুলিতে খরচে কাঁটছাঁট করার নির্দেশ দিল রাজ্য সরকার।  এই সব জায়গাগুলিতেই অবিলম্বে খরচ কমানোর পাশাপাশি টেকসই ব্যবস্থা কার্যকর করার জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানো, সম্পদের যথাযথ ব্যবহার, বেশি বেশি করে পাবলিক ট্রান্সপোর্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়াতে বলা হয়েছে।

রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকার ফলে  পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সব বিভাগ, রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা, বোর্ড, কর্পোরেশন, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে চলা সমিতি, দফতর, আধা-সরকারি সংস্থা, ফিল্ড লেভেল অফিস- ইত্যাদি সব জায়গাতেই  জনসেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যয় কমাতে ও স্কিল বৃদ্ধির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত শুধু বাংলা নয়, দেশের একাধিক রাজ্যই বর্তমানে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির ব্যবহার কম করার দিকে হাঁটছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। একই রাস্তায় হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্য়মন্ত্রীরাও। 

মঙ্গলবার সকালে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মেট্রো শহরের মধ্যে সবচেয়ে দাম বেড়েছে কলকাতাতেই। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৯৬ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯৪ টাকা। ফলে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১০৯.৭০ টাকা। অন্যদিকে, ডিজেলের লিটার প্রতি নয়া দাম হয়েছে ৯৬.০৭ টাকা।

এর আগে গত শুক্রবারে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেল, উভয় ধরনের জ্বালানির দামই ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছিল। ফলে আমজনতার নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে ডাবল ধাক্কা দিয়ে এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল।

.

 

POST A COMMENT
Advertisement