Malda Medical College Newborn Deaths: একদিনে ১০ শিশুর মৃত্যু মালদা মেডিক্যালে, কী সাফাই হাসপাতালের?

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ওই ১০ শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষও মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, স্বাস্থ্য দফতরে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, মৃত ১০ শিশুর মধ্যে ৮ জন অন্য সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে জন্ম হয়েছিল। তারপর তাদের মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে আনা হয় দাবি করা হয়। 

Advertisement
একদিনে ১০ শিশুর মৃত্যু মালদা মেডিক্যালে, কী সাফাই হাসপাতালের?মালদা মেডিক্যালে সদ্যোজাতের মৃত্যু
হাইলাইটস
  • অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ওই ১০ শিশুর মৃত্যু হয়
  • হাসপাতাল কর্তৃপক্ষও মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে
  • স্বাস্থ্য দফতরে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে

একদিনেই মৃত্যু ১০ সদ্যোজাতের। ঘটনা পশ্চিমবঙ্গের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। আর এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ওই ১০ শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষও মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, স্বাস্থ্য দফতরে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

আরও জানা গিয়েছে, মৃত ১০ শিশুর মধ্যে ৮ জন অন্য সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে জন্ম হয়েছিল। তারপর তাদের মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে আনা হয় দাবি করা হয়। 

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট, জন্ডিস এবং হার্টের অসুখের মতো বিভিন্ন জটিলতার কারণে সদ্যোজাতদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের মেডিক্যাল সুপার প্রসেনজিৎ বার জানিয়েছেন, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জন মালদা মেডিক্যাল কলেজে জন্মেছিল। বাকি ৮ জনকে বাইরের হাসপাতাল বা নার্সিংহোম থেকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছিল।

প্রসেনজিৎ বলেন, 'সম্প্রতি মালদা মেডিক্যাল কলেজে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে মাত্র দু’জন এই হাসপাতালে জন্মেছিল। বাকিদের অন্য হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় এখানে রেফার করা হয়েছিল।'

তিনি আরও জানান, এই ঘটনার কথা জানার পর স্বাস্থ্য ভবন মৃত্যুর বিষয়ে রিপোর্ট চেয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে। শীঘ্রই বিস্তারিত রিপোর্টও পাঠানো হবে।

মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা বারবার সামনে এসেছে। এই নিয়ে চিন্তিত সরকারও। সেই মতো একাধিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তারপরও মালদার এই ঘটনা সামনে এল। একদিনে মৃত্যু হয় ১০ সদ্যোজাতের। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার এই বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যভবন।

 

POST A COMMENT
Advertisement