Advertisement

Digha Sea Beach এ এবার Hawker-দের 'নো এন্ট্রি', সিদ্ধান্ত প্রশাসনের, VIDEO

দিঘার সমুদ্র সৈকতে নিষিদ্ধ হল হকার। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেই মতো বিচের ধারে মাইকিং করছে প্রশাসন। এক্ষেত্রে বিচে পর্যটকদের চলাচলে বাধা দূর করতে ও সমুদ্র সৈকতে পরিষ্কার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটক এবং দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Digha Sea Beach Hawkers Encroachment Updates

Advertisement
POST A COMMENT