ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকীতে তাঁর জন্মভূমি পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে উপস্থিত হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের দীর্ঘদিনের নদী ভাঙন ও বন্যার স্থায়ী সমাধানের বিষয়ে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে জানান, আগামী বছর জুনের মধ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর সিংহভাগ কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের ৫০ শতাংশ অর্থ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ টাকা রাজ্য সরকার বহন করবে, যার অংশ হিসেবে এ বছরই ১,২০০ কোটি টাকা মঞ্জুর করা হচ্ছে।
CM Suvendu Adhikari Reaction On Ghatal Master Plan Deadline