Advertisement

Digha নিয়ে Master Plan মুখ্যমন্ত্রীর, একাধিক পরিকল্পনা, তালিকা দিলেন Suvendu Adhikari

দিঘাকে কেন্দ্র করে পর্যটনের পরিধি বাড়াতে একাধিক পরিকল্পনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। নতুন পর্যটন কেন্দ্রগুলিতে হোম স্টে তৈরি করলে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। পরিবহণ ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে বাস চালানো হবে, যাতে ট্রেনে আসা পর্যটকেরা মন্দারমণি, রাজপুর, দিঘা এবং ওড়িশার চন্দনেশ্বর শিবমন্দির ঘুরে দেখতে পারেন। দিঘায় বন্ধ হয়ে যাওয়া স্নেক পার্ক পুনরায় চালু করা, পার্কগুলির সৌন্দর্যায়ন এবং হেলিকপ্টার পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। ঝাউবন ফিরিয়ে আনা এবং নদীতে ম্যানগ্রোভ রোপণের জন্যও বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

CM Suvendu Adhikari Major Announcement For Digha Development

Advertisement
POST A COMMENT