Weekend Weather Update: আগামী সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায়, তার আগে রাজ্যজুড়ে বৃষ্টি; কবে?

বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে দেশে। তবে এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে পুজোর মরশুমেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না। নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করলেও, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
 আগামী সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায়, তার আগে রাজ্যজুড়ে বৃষ্টি; কবে?সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া?

বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে দেশে। তবে এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে পুজোর মরশুমেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না। নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করলেও, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? 
গত সপ্তাহ পর্যন্তও নাজেহাল করেছে বৃষ্টি। তবে নিম্নচাপের প্রকোপ কাটিয়ে সবে হাওয়া ঘুরেছে বঙ্গে। এর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরাম অঞ্চলে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উপকূলবর্তী এলাকায়। শনিবার থেকে সোমবার পর্যন্তও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
 বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। কলকাতারও কিছু জায়গা শেষ-বর্ষার বৃষ্টিতে ভিজেছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওয়া অফিস বলছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতার আবহাওয়া
 সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা। কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। এরপর শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কমলেও আর্দ্রতার জেরে ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে।

Advertisement

বর্ষা বিদায় কবে?
দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের মতে, দেশ থেকে এবার বর্ষার বিদায়ের পালা শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গে সাধারণত ১০ অক্টোবরের আশপাশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। 

POST A COMMENT
Advertisement