Bengal Temperature Decrease: তাপমাত্রার পতন শুরু সপ্তাহান্তেই, কোথায় কত ডিগ্রি নামতে পারে? WEATHER UPDATE

কখনও রোদ, কখনও মেঘ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ভাইফোঁটার দিন আবহাওয়া এমনটাই থাকল। কলকাতা সহ কয়েকটি জেলায় এদিন হালকা বৃষ্টিও হয়েছে। এদিকে এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এদিকে চলতি সপ্তাহেই বাংলার আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement
তাপমাত্রার পতন শুরু সপ্তাহান্তেই, কোথায় কত ডিগ্রি নামতে পারে? WEATHER UPDATE সপ্তাহান্তে পারদ পতনের ইঙ্গিত

কখনও রোদ, কখনও মেঘ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ভাইফোঁটার দিন আবহাওয়া এমনটাই থাকল। কলকাতা সহ কয়েকটি জেলায় এদিন হালকা বৃষ্টিও হয়েছে।  এদিকে এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এদিকে চলতি সপ্তাহেই বাংলার আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা
‘অর্ণব’ এবং ‘মুরাসু’-র পর বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ সমুদ্রে একটি নতুন ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে বাংলায় এর কতটা প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

আলিপুর হাওয়া অফিস কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। বুধবার, ভাইফোঁটার সকাল থেকেই আকাশের মুখ ভার এবং হালকা শীতের আমেজের মধ্যেই বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

নামবে রাতের তাপমাত্রা
আবহাওয়া দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান ও পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি সপ্তাহান্তেই উত্তর  ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাময়িকভাবে পারদ নামার এক আশাব্যঞ্জক সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবারের পর থেকে উভয় বঙ্গেই রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এখনই স্থায়িভাবে জাঁকিয়ে শীত পড়ার কোনও নিশ্চিত সম্ভাবনা দেখছেন না আবহবিদরা। তাঁদের মতে, আকাশ থেকে মেঘলা আস্তরণ সম্পূর্ণ কেটে গেলেই কেবল উত্তুরে হাওয়া অবাধে চলাচলের পথ পাবে। সেই হিসেবে ঋতুর প্রথম প্রকৃত মিঠে শীত উপভোগ করার জন্য নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

২০ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা
 বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট বাড়বে। তাপমাত্রাও কমতে পারে। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সকাল ও সন্ধের দিকে কিছুটা পারদ পতন হতে পারে। আগামী ৭ দিনের মধ্যে কলকাতা, সল্টলেক ও দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে ও হাওড়ার তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে। 

POST A COMMENT
Advertisement